

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় ‘‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা’’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার দুপুরে কুমিল্লা মুরাদনগরের ডি আর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লার মুরাদনগর আসন থেকে নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। তিনি আরো বলেন, সংস্কার অনুমোদন দিতে হলে নির্বাচিত সরকার লাগবে।
আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে কায়কোবাদ আরও বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
সমাবেশে কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কায়কোবাদ আরো বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া চাদাঁবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছে।
অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্তে সমাবেশে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন। বক্তব্য রাখেন কায়কোবাদের ছোট ভাই টোটাল গ্রুপের চেয়ারম্যান কাজী শাহ জুন্নুন বসরি, হেফাজত ইসলামের মুরাদনগরের সিনিয়র সহ সভাপতি হাফেজ আমিনুল ইসলাম।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমূখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা সুন্দর ও আধুনিক মুরাদনগর বিনির্মাণে যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরেন।
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন







