কালিহাতীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন যুবদল ,সেচ্ছাসেবক ,ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকালে কালিহাতীর বাসস্ট্যান্ড এলাকা থেকে কালিহাতীর উপজেলা যুবদলের আহবায়ক হোসেন মোল্লা, আহবায়ক লুৎফর রহমান লেলিন,মোঃ বকুল মিয়া,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সরকারী এম.এম আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা নাবিল শাহরিয়ার নাহিদ, কালিহাতী উপজেলা সেচ্ছানেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফি, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রনি মিয়া,কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলেল সবাপতি মৃদুল হাসান,পৌর ছাত্রনেতা মারুফ আল জিহাদ নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তারা আরও বলেন, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করবো।

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like