

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
টিএন্ডটি হতে ফরিদগঞ্জ উপজেলা সদরগামী সড়কটির দির্ঘ ৭ মাস যাবৎ ঠিকাদারের অবহেলায় চরম বেহাল দশা। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও স্কুল , কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।

ব্যবসায়ী, শিক্ষক , সাংবাদিকসহ অনেকেই জানান, এ কানেকটিংসড়কটির বেহাল দশার চিএ পৌর কর্তৃপক্ষের নজরে আসছেনা। আমরা প্রতিনিয়ত ঐ পথে চলতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার স্বীকার হলেও পৌর কর্তৃপক্ষের টনক নড়েনি। প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অসুস্থ্য রোগীরা চরম ঝুঁকিনিয়ে এ পথ দিয়ে চলাচল করতে হচ্ছে।আসন্ন রমাজানের পূর্বে সড়কটি সংস্কার করা না হলে পথচারীদের অন্তহীন ভোগান্তিতে পড়তে হবে। তাই রমজানের আগেই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার দাবী জানান । ঐ পথে চলাচলকারীর্ াআরোও জানান, এ দুর্ভোগ থেকে নিস্তার দিতে পৌর কর্তৃপক্ষকে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবী যানাচ্ছি। অন্যথায় নাগরীকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে জানান।
মাত্র ৩শ মিটার সড়কের মধ্যে দেড়শ মিটার সড়কে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠেছে। মামুন নামের একজন ভুক্তভোগী জানান, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কার্যকর পদক্ষেপ নেননি। দেখেও না দেখার বান ধরে থাকছেন পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে সংশ্লিষ্ট ৭ ও ৮নং ওয়ার্ডের(কাউন্সেলরের )দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও থানার ওসি মোঃ শাহ্আলম বলেন, আমি এ বিষয়ে পৌর সভার মিটিংএ কথা উত্থাপন করবো। মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে মেয়রের দায়িত্ব প্রাপ্ত এসিল্যান্ড মোঃ জাহিদ হাসান জানান, পৌরসভার প্রকৌশলী, ঠিকাদারসহ সংশ্লিষ্টদের ডেকে নির্দেশ দিয়েছি অসন œরমাজানে পূর্কে সংস্কার কাজসম্পন্ন করার জন্য।
উপজেলা নির্বাহীকর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, আমি পৌর প্রশাসক (মেয়রের দায়িত্ব প্রাপ্ত) ও এসিল্যান্ড কে এ বিষয়ে দ্্রূত পদক্ষেপ নিতে বলেছি।
গংশ্লিষ্ট কাজের উপ সহকারী প্রকৌশলী মো ঃ নাছির উদ্দিন জানান, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দ্রূত শেষ করতে তাগাদা পত্র দিয়েছি। আশাকরি কম সময়ের মধ্যে সংস্কার কাজসম্পন œকরা যাবে।
মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








