রায়পুরের মিতালী বাজার মডেল একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, মিতালী বাজার মডেল একাডেমি, (৪ ফেব্রুয়ারি) রোজ (বুধবার) পিঠা উৎসব ২০২৫ইং অনুষ্ঠিত হয়।

সম্মিলিতভাবে, পিঠা উৎসব হল শীতের মৌসুমে বাংলাদেশের একটি গৌরবময় প্রদর্শনী যেখানে স্কুল ছাত্রীরা স্কুলে স্টল স্থাপন করে, এবং তাদের বাড়িতে তৈরি পিঠা বিক্রি করতে একত্রিত হয় ।

পিঠা শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। মুখরোচক খাদ্য হিসেবে বাঙালী সমাজে বিশেষ আদরণীয়। এছাড়াও, আত্মীয়-স্বজন ও মানুষে-মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলি আয়োজনের উৎসব সবিশেষ ভূমিকা পালন করে।

মিতালী বাজার মডেল একাডেমির পিঠা উৎসব ২০২৫ ইং ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন, জনাব মোঃ নাজমুল ইসলাম (মিঠু) সাবেক চেয়ারম্যান ৩নং চর মোহনা ইউনিয়ন, উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, সাবেক ছাত্র, মিজান হাওলাদার, জুয়েল, কবির, রুবেল, সুজন, এছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র, ছাত্রী, শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like