কুমিল্লায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার আব্দুল্লাহ তাহের

জাহাঙ্গীল আলম ইমরুল :

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশ ও বিরোধী এবং ৫ আগষ্টের চেতনা বিরোধী একটি তৎপরতা হিসেবে এ জাতি গ্রহণ করবে। জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠ করার জন্য গুণগত পরিবর্তন আনার কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে।

তিনি আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মু. আবদুস সাত্তারসহ অন্যরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘‘২য় স্বাধীনতায় শহীদ যারা’’ শীর্ষক মোড়ক উন্মোচন উপলক্ষে আজ সকাল ১০ টায় কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মিলনায়তন অনুষ্ঠিত হয় বিনিময় সভা।

এতে শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের মত বিনিময়ের লক্ষ্যে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছে।

বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like