চাঁদপুরের মতলব উত্তর অবৈধ ট্রাক্টরে কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া অবৈধ ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আরো এক শিশু গুরুতর আহত হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ছেংগারচর পৌরসভার সুগন্ধি বেরিবাদের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রফিকুল ইসলাম বাবুর্চির স্ত্রী এবং আহত শিশু মুরসালীন (৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছেংগারচর পৌরসভার সুগন্ধি বেরিবাদের সড়কে বিকেলে আব্দুর রহিম এন্টারপ্রাইজ নামে ট্রাক্টরটি ইট নিয়ে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল। তখনি নুরজাহান বেগম তার নাতীকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আশা দ্রুতগামী ওই আব্দুর রহিম এন্টারপ্রাইজের ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাক্টরটি অবৈধ ভাবে মালামাল নিয়ে পরিবহণ করে। যা সরকারি ভাবে নিষিদ্ধ ওইসব ট্রাক্টর সড়কে চলাচলের।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নুরজাহান বেগম মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে।

বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like