

নিউজ ডেস্ক :
ভারতীয়দের সঙ্গে নির্মম আচরণ করায় আমেরিকার সমালোচনায় উত্তাল ভারত। বুধবার প্রথম ধাপে দেশে পাঠানো হয় ১০৪ জনকে। তবে হাত-পা বাঁধা অবস্থায় তাদের পাড়ি দিতে হয় ৪০ ঘণ্টার যাত্রা। ভারতীয়দের সঙ্গে এমন অমানবিক আচরণের কড়া সমালোচনা করেছে মোদি সরকার।

এদিকে, আমেরিকা থেকে আরও ৪৮৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন রিপাবলিকান এই নেতা। বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড় ও নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ।
ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ১০৪ জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় মার্কিন সামরিক বিমান। হাত-পা বাঁধা অবস্থায় তাদের পাড়ি দিতে হয় ৪০ ঘণ্টার যাত্রা।
ফেরত আসা একজন বলেন, ‘ডিটেনশন সেন্টারে আমাদের হাতকড়া পরানো হয়েছিল। আমাদের পা এবং হাতে কড়া পরানো হয়েছিল, এমনকি মহিলারাদেরও। কেবল শিশু এবং ১৮ বছরের কম বয়সীরা এর বাইরে ছিল। আমাদের কোনও শৌচাগারের সুবিধা দেওয়া হয়নি। এমনকি খাবারের সময়ও কড়া খুলে দেয়নি।’
অবৈধ ভারতীয় অভিবাসীদের এমন অমানবিক যাত্রা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের আইনসভার অধিবেশন। ভারতীয়দের প্রতি এ রকম অমানবিক আচরণে মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিরোধীরা। মুলতবি হয়ে যায় লোকসভা, রাজ্যসভা দু’কক্ষই।
অধিবেশন চালু হলে এ নিয়ে বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘ভারতীয়দের সঙ্গে এই ধরনের আচরণের নিন্দা জানাই। এবিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছি আমরা। দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সাথে যাতে কোনো দুর্ব্যবহার করা না হয়, সেই আহ্বান জানানো হয়েছে।’
অবৈধ ভারতীয় অভিবাসীদের আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানোর রীতি নতুন নয়। ২০০৯ সালে থেকে এই প্রক্রিয়া চলছে। গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়ে আমেরিকা।
এদিকে, বর্তমানে বিশ্বের ৮৬টি দেশে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত ভারতীয়দের সংখ্যা ১০ হাজারের বেশি। আমেরিকা ছাড়াও এই তালিকায় রয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিররাত, কাতার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইসরায়েল, চীন, বাংলাদেশ এবং আর্জেন্টিনা।
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











