আ. লীগ-যুবলীগের হামলায় বৈষম্যবিরোধীর ২০ নেতাকর্মী আহত, নেপথ্যে যে কারণ

প্রিয় সময় ডেস্ক :

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন ।

তিনি আরও জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে রাত ৩টার দিকে আহতদের হাসপাতালে দেখতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময় তারা আহত নেতাকর্মীদের খোঁজ-খবর নেন তারা।

এ ব্যাপারে ফেইসবুকে একজন লেখেন : দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন ডাকাতদল ঘর-বাড়িতে হামলা করে লুটপাট চালাচ্ছে।সুতরাং এই পরিস্থিতিতে,, প্রতিটি পাড়া মহল্লায় সকল বয়সী মুরব্বীদের নিয়ে ঐক্য গড়ে তুলুন।মনে রাখবেন একজন প্রতিবেশী হিসেবে অপর প্রতিবেশীর জানমাল রক্ষার দায়িত্ব আপনার। ভালোবাসা রইলো প্রিয় গাজীপুর বাসী।ঐক্যই শক্তি

এস এম হৃদয় নামে একজন লিখেছেন : আজ না হয় কাল জনগন এসব হামলা ভাংচুর লুটপাট অগ্নি সংযোগের বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াবে।

ফখরুল আলম অপু নামের একজন লিখেছেন : প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ছে সাভার ও গাজীপুর থেকে সবখানে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়াতে শেখে।

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like