পটুয়াখালী-বাউফলের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

কাকন রায়, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

শুক্রবার সকালে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে খুন, নারী হেনস্থা, সিনিয়র নেতাদের মারধর, চাঁদাবাজিসহ নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

যদিও কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় নেতারা বলছেন ভিন্ন কথা। নানাধরণের বিতর্কে জড়ানোর কারণেই বাউফলের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান তারা।

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like