বাউফলে পোস্টার লাগানো নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

কাকন রায়, বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাংলাবাজারের চৌমাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ (২০), ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর (২১), ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান (২০), বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস (২৭) ও ছাত্রদল নেতা কাওসার (২৭) কে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ প্রিয় সময় প্রতিনিধিকে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি আমাদের সমাবেশ সফল করার লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নে পোস্টার লাগাতে যাই। সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নির্দেশে তার ছেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কারন হলো তাকে কেন দাওয়াত করা হয়নি বিধায় এখানে কোনো পোস্টার লাগানো যাবে না।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা জনসভার পোস্টার লাগানোর সময় কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদারের সমর্থকদের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহতরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রউফ বলেন, এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাতের চিহ্ন যা পেয়েছি লিখে রেখেছি।

অভিযোগের অস্বীকার করে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান বলেন- ফাহাদের নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়ার সময় তার ছেলেদের ওপর হামলা করা হয়েছে।

বাউফল থানার তদন্ত ওসি আতিকুল ইসলাম বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির প্রোগ্রামের পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানায়, বিএনপির দলীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : আ. লীগ-যুবলীগের হামলায় বৈষম্যবিরোধীর ২০ নেতাকর্মী আহত, নেপথ্যে যে কারণ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

 

You might like