শ্যামনগরে রাস্তার জায়গা না পেয়ে হিন্দু পরিবারের উপর হামলা

রনজিৎ বর্মন :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামে এক হিন্দু পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসীদের নিয়ে হামলা করেছে প্রতিপক্ষ।  শুক্রবার বিকাল চারটার দিকে ঘটনাটি ঘটে এবং  এ ঘটনায় সাতজনের বেশি আহত হয়। আহতদের মধ্যে বিশ্বজিৎ জোয়ারদার(৪৫), কৃষ্ণ জোয়ারদার(৪২), সুব্রত গায়েন(২৮), খুকু মনি(৩৫), প্রফুল্ল জোয়ারদার(৪৮), পলাশ জোয়ারদার(২৪) ও পথচারী নুর হোসেন(৬৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাস্তা প্রশস্থ করার জন্য জায়গা চেয়ে প্রত্যাখাত হওয়ার জেরে স্থানীয় ফজলু ও হাফিজুর মোড়ল দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঐ হামলা চালায় বলে অভিযোগ ভুক্তোভোগী পরিবারের। এঘটনায় আহত বিশ্বজিৎ বাদি হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগের কথা জানিয়েছে।

বিশ্বজিত জোয়ারদার জানান, প্রতিপক্ষের চলাচলের সুবিধার্থে ইতিপুর্বে নিজেদের জমির পাশ থেকে কিছুটা জায়গা ছেড়ে দেয়া হয়েছে। সম্প্রতি তারা আরও জায়গা দাবি করেন ভারী যানবাহন নিয়ে যাওয়ার সুবিধার্থে। তবে জায়গা না দেয়ার জেরে গত কয়েকদিন ধরে তাদেরকে নানাভাবে হুমকি ধমকী দেয়া হচ্ছিল। একপর্যায়ে শুক্রবার বিকালে সেই জমিতে ইরি ধান রোপন করতে গেলে নৈকাটি গ্রামের জিয়াদ মোড়লের ছেলে ফজলু ও এন্তাজ মোড়লের ছেলে হাফিজুরসহ বাবলু, জিয়াদ, আশরাফুল, এন্তাজ, হযরত, দাউদ, হামিদ ও বারিসহ ১০/১৫জন ভাড়াটে লাঠিয়াল তাদের উপর হামলা করে। এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসায় নুর হোসেন নামে এক পথচারী মারাত্বক আহত হয় বলেও তিনি দাবি করেন। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে থানা পুলিশকে লিখিত অভিযোগ করবেন বলেও তিনি জানান।

অভিযোগের বিষয়ে ফজলু মোড়ল জানান, দীর্ঘ চার/পাঁচ বছর ধরে চলাচলের রাস্তা নিয়ে ঝামেলা চলছে। ধান রোপনের সময় চলাচলের রাস্তা কেটে দেয়ার চেষ্টা করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তার পক্ষের আব্দুল বারী ও দাউদসহ আনোয়ারা নামের এক নারী আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও তিনি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান অবস্থা বেশি খারাপ হওয়ায় তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like