পটুয়াখালী-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমাবেশে জনতার ঢল

কাকন রায়, বাউফল প্রতিনিধঃ
আমাকে একা মনে করবেন না। আমার পাশে বাউফলের সাধারণ জনগণ রয়েছে। আমার কাছে টাকা নেই, তবে ভালোবাসা আছে। তাদের ভালোবাসার কারণেই আজকের জনসভা একটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।

বাউফল পৌর বিএনপির উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক জনসভায় এই কথা বলেন বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

তিনি বাউফলের ইউএনও-কে উদ্দেশ্য করে বলেন, “আপনি কী ধরনের প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পড়লেও আপনি তাদের সাহায্য করেন না। এভাবে চলবে না।”

বাউফল থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কার পোস্টার কে ছিঁড়েছে তার কোনো হদিস নেই। আপনি আমাকে ছিঁড়া পোস্টারের ছবি পাঠিয়েছেন, এখন তাকে খুঁজে বের করে শাস্তি দিন। সে আমার লোক হলেও কোনো আপত্তি নেই।”

বিএনপির সাবেক এই এমপি আরও বলেন, “আমাদের গর্ব, আমাদের অহংকার—জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হতে হবে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।”

তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা যেকোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি তখনই আসবে, যখন আপনারা পক্ষপাতিত্ব করবেন।”

তিনি আরও বলেন, “হলুদ সাংবাদিকতা করবেন না। তা হলে পরিণতি ভালো হবে না।”

জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পুত্র রায়হান তালুকদার আকাশ।

এদিনের জনসমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহন হাওলাদার।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, যুব দলের আহ্বায়ক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা, পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি জানান।

জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আসতে থাকলে একসময় পাবলিক মাঠ জনসমুদ্রে পরিনত হয়।

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like