ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি অরক্ষিত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

উপজেলা সদরের বাসস্ট্যান্ডডে ২০১৭/১৮ অর্থ বছরে ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে তিন তলা বিশিষ্ট্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন।

নির্মানের পর প্রায় সাড়ে তিন বছর কালক্ষেপন করে ভবনটি আনুষ্ঠানিব ভাবে হস্তান্তর করা হয়েছিল। সরেজমিন সোমবার মুক্তিযোদ্ধা ভবনটিতে গিয়ে দেখা গেছে, গত ৫ আগষ্ট ভবনটিতে ব্যাপক ভাংচুরসহ অগ্নি সংযোগ করার কারণে বর্তমানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। এ রিপোর্ট লিখা কালিন সময় পর্যন্ত অরক্ষিত অবস্থায়ই দেখতে পাওয়া গেছে। মুক্তিযোদ্ধাদের স¦ার্থে নির্মিত এ ভবনটি দ্রƒত সংস্কার কাজ সম্পন্ন করে ব্যবহার উপযোগী করা দরকার বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ভবনটির দরজা, জানালা , সাঁটার,কাঁচ ও থাই দিয়ে তৈরি জানালা গুলোর কোন অস্তিত্ব দেখতে পাওয়া যায়নি। আমরা জাতী হিসাবে কত টা সভ্যতার সীমা ছাড়িয়েছি তার প্রমাণ জীবন্ত লাশের মতো দাড়িঁয়ে থাকা এ ভঙ্গুর ও আগুণে পুড়িয়ে দেয়া কালো দাগ আর ক্ষত চিহ্ন বহন করা এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি।

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও মকবুল আহমেদ জানান, বর্তমানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি গনসৌচাগারে পরিণত হয়েছে। দ্রƒূত মেরামত করে কার্যক্রম চালানোর ব্যবস্থা করতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

বীরমুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী জানান, আমি ইউএনওকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি সংস্কারের জন্য উদ্যোগ নিতে বলেছি। কেননা, মুক্তিযোদ্ধারা বর্তমানে দাপ্তরিক কার্যক্রম চালাতে পারছেনা। দ্রƒত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানাই।

আয় বর্দ্ধনের জন্য ভবনটির নীচ তলায় ১২ টি দোকান থাকলেও সবগুলোই অরক্ষিত পড়ে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, আমি সরেজমিন গিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ পূর্বক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া সাপেক্ষ সংস্কার করা হব্ ে।

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like