ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের লেখক সম্মাননা অনুষ্ঠিত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি :

‘সুপ্ত প্রতিভা বিকাশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনটি এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে তরুণ লেখক ফোরাম ইবি শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড মোঃ ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড মোঃ জাকির হোসেন, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন, প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং নর্দান ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডীন অধ্যাপক ড. আনোয়ারুল করীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড কামরুল হাসান, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উপদেষ্টা আবু তালহা আকাশ সহ সংগঠনটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম বলেন, তরুণরা স্বার্থক, ভাষা আন্দোলনে তরুণরাই রক্ত দিয়েছে, চব্বিশের আন্দোলনেও তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তিনি তরুণদের লক্ষ্য করে আরও বলেন, কোন বাণী তরুণরা সাধারণের কাছে পৌঁছে দিতে হবে তা তোমাদের জানতে হবে। তোমাদের কোরআনকে ধারণ করতে হবে, কারণ পবিত্র কোরআনেই মানবজাতির সকল সমস্যার সমাধান দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পাঠকের মৃত্যু ঘটে কিন্তু লেখকের মৃত্যু ঘটে না। কারণ জ্ঞানের আলো স্থায়ী। লেখা সমাজের পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরে। লেখার মাধ্যমে সমাজকে জানা যায়। লেখার মতো গুণ অন্য কিছুতে নেই। যারা রেঁনেসা ঘটিয়েছে পূর্ব যুগে এবং আধুনিক যুগে প্রত্যেকেই লেখক। লেখক হয় চিন্তাশীল, লেখক হয় শান্তি প্রিয়। তাই, তুমি তোমাকে তৈরি করো লেখক। লেখতে হলে পড়তে হবে। বেশি বেশি পড়বে। তোমরা কল্যাণমূলক লেখা লিখবে। তোমরা এমন কোনো লেখা লিখবে না যা সমাজের অকল্যাণ করে, যা মানুষের মর্যাদাহানি করে এবং যে লেখা থেকে মানুষের উপকার হয় না।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like