পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

দীর্ঘ দেড় দশক পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী (সোমবার) সকালে দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারু তলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় রঙ্গীন বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়ানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।

দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয় প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সম্মেলন স্থান থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় দেবীগঞ্জ পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যা নেতাকর্মী অংশ নেন।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like