মতলব উত্তরে সাহেব বাজার এলাকায় জবর দখল কারীর স্থাপনা আদালত কর্তৃক উচ্ছেদ

গোলাম নবী খোকনঃ জেলা চাঁদপুর মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত মতলব উত্তর মোকদ্দমা নং ৬৬৮/২০২১, বাদীঃ আলী আহাম্মদ সরকার, মোঃ শাহআলম সরকার ও মামুনুর রশিদ সরকার সর্ব পিতা মরহুম অলিউল্লা সরকার সর্ব সাং ঠেটালীয়া, মতলব উত্তর, চাঁদপুর। বিগত চার বছর পূর্বে বিবাদী মোঃ হুমায়ুন কবির পিতা মৃত বাচ্চু আখন, আবিদ মোল্লা পিতা মৃত আলীমউদ্দিন ও নুর মোহাম্মদ আখন পিতা মৃত বাচ্চু আখন, সর্ব সাং সানাতের কান্দি মতলব উত্তর, চাঁদপুর।

তারা বাদীর ০.৩৩৬ তিন শতক ছয়ত্রিশ পয়েন্ট ভুমি যার তফসিল জেলা সাবেক ত্রিপুরা, পরবর্তীতে কুলিল্ল হাল চাঁদপুরের মতলব উত্তরের সাবেক ১২২, হাল ১৩৯ নং এনায়েতনগর মৌজার সি,এস ২২৪ নং, আরএস ৩২৪ নং ও বিএস ৩৫৭ খতিয়ান ভুক্ত সাবেক ৪০৯ হাল ৫৬৯ দাগে নাল. ০৩৩৬ তিন শতক ছয় ত্রিশ পয়েন্ট ভুমি বিবাদী গংরা জবর দখল করে সেমি পাকা বিল্ডিং করে দোকান পাঠ করে দখলে নিয় যায়।

বাদী আলী আহাম্মদ সরকার গংরা তাদের ভূমি রক্ষা করার জন্য আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের- ২১অর্ডার -৩৫ রুল জেলা চাঁদপুর মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মতলব উত্তর বরাবরে মামলা দায়ের করেন। মোকদ্দমা নং -৬৬৮/২০২১। ঐ মামলার রায় বাদী পক্ষের অনুকূলে আদালত কর্তৃক ডিক্রী জারী হয়। প্রথমে একটি দখল জারির আদেশ হয় ২৭/০১/২০২৫ ইং। দ্বিতীয় আদেশ দখল জারি ০৯/০২/২০২৫ ই রোজ সোমবার আদালত থেকে সরকারি ভাবে সার্ভেয়ার ও ডুলি এনে জনসম্মুখে ডোল বাজিয়ে ভুমি পরিমাপ করে জবর দখল কারীর স্থাপনা ভ্যাকু মেশিনের সাহায্যে উচ্ছেদ করে বাদী পক্ষ আলী আহাম্মদ গংদের অনুকূলে বুজিয়ে দেন।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like