

প্রেস বিজ্ঞপ্তিঃ গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্য্যক্রম চলমান রয়েছে। এর আলোকে গত ০৯ ফ্রেরুয়ারী ২০২৫ তারিখ রোজ রবিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে মাদক ব্যবসার অভিযোগে লক্ষীপুর, বহরিয়া বাজার চাঁদপুর সদর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ঐ অভিযানে খোকন গাজী (৪০) নামক ০১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যাক্তির কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং ০৯ ফ্রেরুয়ারী রাত ৯টা ৫৪ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার অভিযোগে আরও ০১ টি যৌথ অভিযান চাঁদপুর জেলা সদর থানাধীন গবেন দিয়া হরিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঐ অভিযানে ইয়াছিন গাজী (৩২) নামক ০১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত ব্যাক্তির কাছে ০৩ কেজি গাজা, ০১ টি গাজা মাপার মেশিন, ০৩টি মোবাইল, ০২টি প্রেনডাইফ, ০১ টি মানি ব্যাগ এবং ০৪টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে ০৯ ফ্রেরুয়ারী ২০২৫ তারিখ রাত ১১ টা ৪০ মিনিটের সময় ঐ ঘটনায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে আরও ০১ টি অভিযান চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন একটি বাড়ি তল্লাশি করে ১৪ টি তরবারি, ০১টি বড় ছুরি, ০১ টি এসএস এর চায়নিস কুড়াল এবং ০২ টি চেইনের চাবুক উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধার কৃত দ্রব্য সামগ্রী এবং গ্রেফতার কৃত ০২ জন আসামী কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








