স্বরূপকাঠিতে আমড়া গাছে থেকে কলেজ ছাত্রের লাশ ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরূপকাঠি প্রতিনিধি :

পিরোজপুরের স্বরূপকাঠিতে তন্ময় মিস্ত্রি (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে এ ঘটনা ঘটে।

তন্ময় ওই গ্রামের তপন মিস্ত্রির ছেলে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশীরা আমড়াগাছের সঙ্গে ধুতি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো তন্ময়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এদিকে এলাকাবাসী সূত্রে জানাগেছে ঐ ঘটনার দুদিন পূর্ব প্রতিবেশী বন্ধুদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। আজকে তার স্থানীয় ভাবে শালিস মিমাংসা হওয়ার কথা ছিলো। তার কিছু সময় পূর্বে ঐ শিক্ষার্থী বাড়ির পাশে আমড়া গাছে উঠে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে তবে কেন সে আত্মহত্যার পথ বেচে নিলো কেউ বলতে পারেনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like