

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের খলিসাডুলী মৌজার বাবুরহাট বাজার সংলগ্ন পশ্চিমপাশ্বে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার জোরপূর্বক অবৈধ ভাবে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) মো. আল এমরান খাঁন। জেলা পুলিশ সদস্যগণ এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

জানা যায়, ৩০নং শিলন্দিয়া মৌজার ১৯৫নং খতিয়ানভুক্ত ১৬ ও ১৮ দাগে মোঃ ০.০৮২৫ একর ভূমিতে বেশ কয়েক বছর খলিশাডুলী মৌজার কিছু ভিপি সম্পত্তিতে লীজ নিয়া মালিক দখলকার ছিলেন মিজান গাজী (৫২), সিরাজ গাজী (বশু) (৪৫), মায়া বেগম (৪২) সর্ব পিতামৃত- রহমান গাজী, জলেখা বেগম (৩২) স্বামী- কাশেম গাজী আলেয়া বেগম (২৮) স্বামী- সিরাজ গাজী (বশু) মিম আক্তার (২২) পিতা- মিজান গাজী, মহিন হোসেন (২৪) পিতা- বাবুল মিয়া তারা উল্লেখিত সরকারি খাস সম্পত্তিতে দোকান নির্মান করে ভাড়া দিয়েছিলেন, কিন্তু সে সম্পত্তির অনেক দিন খাজনা না দেওয়াসহ সম্পত্তি ব্যবহারের শর্ত ভঙ্গ করেন। বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন প্রশাসন। কিন্তু তারা কোন প্রকার কর্ণপাত করেনি।
ফলে উপজেলা প্রশাসন বন্দোবস্ত বাতিলের প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন বিধি মোতাবেক তা অনুমোদন করে এবং উপর্যুক্ত খাসজমির বন্দোবস্ত বাতিল হয়। এর ফলে বর্ণিত খাসজমি পুনরায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়।
এরপর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনার মোঃ ছানাউল্ল্যাহ জমদারের ছেলে মোঃ বাতেন জমাদার (৩৭), ২৮,১৬৩ (আটাশ হাজার একশত তেষট্টি) টাকা জমা দেওয়ার প্রেক্ষিতে অনুমতিপত্র অনুযায়ী ৩০নং শিলন্দিয়া মৌজার ১৯৫নং খতিয়ানভুক্ত ১৬ ও ১৮ দাগে মোঃ ০.০৮২৫ একর ভূমিতে প্রার্থীপক্ষ উপরোক্ত বর্ণিত মতে লীজ নিয়া মালিক দখলকার বিদ্যমান হয় ও আছে।
কিন্তু মোঃ বাতেন সেই সরকারি সম্পত্তি লিজ নেওয়ার পর সরকারি ভাবে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বাতেনকে উক্ত সম্পত্তি বুঝিয়ে দেন স্থানীয় জনগনের উপস্থিতিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) মো. আল এমরান খাঁন।
বাতেন তার লিজকৃত সম্পত্তি নিয়ে যেন তারা পায়তারা না করতে পারে,সেজন্য সিরাজ গাজী ( বশু)সহ বেশ কয়েক জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলা নং ১৭৬/২৫।
সরজমিনে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন অবৈধ ভাবে সরকারি ভিপি সম্পত্তি দখলকৃত ব্যাক্তিরা অত্যান্ত দুষ্ট, দূদার্জ, পরবিত্ত লোভী, অত্যাচারী, সন্ত্রাসী শ্রেনীর লোক তারা সরকারি নির্দেশনাকে অমান্য করে আবার ও সরকারি ভিপি সম্পত্তি দখলের চেষ্টায মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে নব্য লিজকৃত মোঃ বাতেন বলেন, আমি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারি নিয়মনীতি মেনে আমি সরকারি এই ভিপি সম্পত্তি লিজ নেই, এবং সরকারের পক্ষ থেকে আমাকে গত ১০ ফেব্রুয়ারি সম্পত্তি বুঝিয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে কাউকে পাওয়া যায়নি।
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









