সাতক্ষীরার তালায় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

রনজিৎ বর্মন : সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত উন্নত ও লাভজনক ফসল ধারা বিষয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার করেন হাজিরা খাতুন।

উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গাউসুল আজম, সফল চাষী মোঃ আহাদ আলীসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শাখা ব্যবস্থাপক।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণিকে উন্নত ও লাভজনক ফসল ধারা শস্য বিন্যাস পদ্ধতি (আমন-সরিষা-বোরো-লালশাক), প্রত্যেকটি ফসলের জীবনকাল, কোন জাতের ফসলের পর কোন জাত চাষ করতে হবে, বীজ প্রাপ্তি, রোপণ, আন্তঃপরিচর্যা, রোগ পোকা দমন বিষয়ে হাতে কলমে বোঝানো ও শস্য বিন্যাস হিসাবে সরিষার ক্ষেত পরিদর্শন করা হয়।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like