

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৩ ফেব্রুয়ারী ২০২৫
‘বেতার ও জলবায়ূ পরিবর্তন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বেতার দিবস ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ বেতার কুমিল্লার কেন্দ্রে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও বিনামূলে মেডিক্যাল ক্যাম্পসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহষ্পতিবার সকালে কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ বেতার কুমিল্লার কেন্দ্রের আঙ্গিণা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ বেতার কুমিল্লার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।
পরে বেতার কেন্দ্রের মিলনায়তনে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রর উপ-আঞ্চলিক পরিচালক মো: মাসুদুজ্জামান।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মাহফুজার রহমান, উপ-বার্তা নিয়ন্ত্রক তাপস চন্দ্র বোস, উপ-আঞ্চলিক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, শিক্ষাবীদ প্রফেসর সেলিনা রহমান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, জাসাস কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি জামিল আহমেদ খন্দকার, দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহবায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ অন্যান্যরা।
এসময় অন্যান্যের মধ্যে কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, সহকারী পরিচালক মেহেদী হাসান, সহকারী বেতার প্রকৌশলী আসিফুর রহমান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ ইমরান হোসেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সংবাদদাতা জাহাঙ্গীর আলম ইমরুল কেন্দ্রের বিভিন্ন স্তরের কলাকুশলীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সাবেক চাঁদপুর জেলা সংবাদদাতা প্রয়াত অধ্যাপক আহসানুজ্জামান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংষ্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কেন্দ্রের তালিকাভূক্ত শিল্পীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে বিনামূলে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









