গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে বশির শিকদার নামে এক ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে এগারোটার দিকে পৌর শহরের জেপি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের মাঝে নির্মাণাধীন ফ্লাইওভারের মাঝে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত বশির শিকদার খুলনা সদর উপজেলার সোনাপাড়া বাইতুল আমান মহল্লার বাসিন্দা হাসেম শিকদারের ছেলে।

মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like