চাঁদপুরের রুবেল হাসান রাফির মৃত্যু রহস্য উদঘাটন হবে কি? (ভিডিও)

রুবেল হাসান রাফির মৃ’ত্যু রহস্য উদঘাটন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন…
পরিবারের অভিযোগ, সুনির্দিষ্ট কিছু তথ্য ও আলামত পুলিশের কাছে উপস্থাপন করা হলেও এ ব্যাপারে পুলিশ তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি এটি একটি পরিকল্পিত হ’ত্যাকান্ড, কিন্তু পুলিশ এটিকে অপমৃ’ত্যু হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। আর তাই প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের প্রতি আস্থা হারাতে বসেছে নি’হত রাফির পরিবার।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। নিহতের পরিবারকে আশ্বস্ত করে পুলিশ জানায়, এটি হত্যা না আ’ত্মহ’ত্যা তার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। খুব দ্রুত সময়ে এর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
ভিডিও প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
———————-

নিউজ সফিকুল ইসলাম রানা : 

চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার ৮ নং ওয়ার্ড আদুরঘাটি গ্রামের মৃত হাবুল সরদারের ছেলে রুবেল সরদারের, আকাশছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে প্রবাসের উদ্দেশ্যে যার বিমানে ওঠার কথা ছিল আজ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার। টি-শার্ট পরিহিত ২৮ বছর বয়সী সদা হাস্যজ্জল সেই রুবেল হাসান রাফি আজ প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরোপারের জীবনে। গত ২ ফেব্রুয়ারি তার জীবন প্রদীপ নিভে যায় রহস্যময় মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে।

নিহত রাফির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঔষধ কোম্পানিতে কর্মরত রাফি ১ ফেব্রুয়ারি তার নিজ বাড়ি মতলব থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে ছিল। ঐদিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত এক বন্ধুর সাথে রাত্রি যাপন করে।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফির সাথে রাত্রি যাপন করা তার ওই অজ্ঞাত বন্ধু দুই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে হোটেল ত্যাগ করে। দীর্ঘ সময় পর দুপুরের দিকে হোটেলের নিয়মিত টেক আউট তল্লাশিকালে স্টাফদের নজরে আসে ৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা রাফির লাশ। বিষয়টি হোটেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ চাঁদপুর মডেল থানা পুলিশকে জানায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ হোটেল এবং আশপাশের সিসি ক্যামেরাগুলো যাচাই করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন হত্যাকান্ড? এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে প্রতিমান হওয়ায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার আগের দিন ভিকটিমের সাথে তার এক বন্ধু হোটেলে থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কেউ জড়িত আছে কিনা আমরা খতিয়ে দেখছি। ভিকটিম এবং তার ঐ বন্ধুর মোবাইল এখনো নিখোঁজ রয়েছে, আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। ঘটনার কোন তথ্য ও সূত্র পেলে ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like