শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

রনজিৎ বর্মন ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারের আয়োজনে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

কারিতাস সিআইএমএমএস প্রকল্পের প্রজেক্ট অফিসার মি. এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সভায় বাল্য বিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ, আধুনিক দাসত্ব, শ্যামনগর থানা চত্তরে নিরাপদ অভিবাসনের ধাপ সম্বলিত ও মানব পাচার বিষয়ক বিল বোর্ড স্থাপন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ অভিবাসন সম্পর্কিত গ্রাম্য মেলার আয়োজন সহ অন্যান্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, কারিতাস কর্মকর্তা মি.সুজন সেন, শরিফুল ইসলাম প্রমুখ।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like