বগুড়া আদমদীঘিতে কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তপন উপজেলার মিতইল গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তরকৃতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like