

বগুড়া প্রতিনিধি:
বগুড়া ফয়জুল্লা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত ফাহিম হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব শহরের কলোনী দক্ষিণ বগুড়া পেইন্টার কন্যাণ সমিতির এ অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া মাহফিলে অংশ নেয় নিহতের পিতা মোঃ ফরহাদ হোসেন মানিক, দক্ষিণ বগুড়া পেইন্টার কন্যাণ সমিতির সহ-সভাপতি জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেন্টু, বগুড়া জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ আরো অনেকে।

শেষে নিহত ফাহিম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম হোসেন শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









