‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষে ইবিতে নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ

 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইবি প্রসাশন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো: রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাতে কালো ব্যাজ ধারণ করে পদযাত্রা এবং ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নিরবতা পালনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
২১ থেকে ২৩ ফেব্রুয়ারি বাংলা মঞ্চ চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২১ ফেব্রুয়ারি বিকেলে আলোচনা সভা ও ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে একুশে সংকলনের মোড়ক উন্মোচন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর বিশেষ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল বার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like