

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৮-০২-২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, খুনিরা পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।

গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবেবিচারের আগে
সোমবার রাতে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তারিকুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাশেদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ইফফাত জাহানারা নাদিয়া, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ, মাহমুদুল হাসান, আদর্শ সদর উপজেলার সমন্বয়ক হাফসা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৩০জন ছাত্র জনতাকে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতিজনকে নগদ এককালীন পাঁচ হাজার টাকা এবং পরবর্তীতে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়।
তারিকুল ইসলাম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, ৭২’র সংবিধান একটি ফ্যাসিস্ট সংবিধান। এ সংবিধানের অধীনে যে নির্বাচিত হবে সেই ফ্যাসিস্টে পরিণত হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে আমরা সরাতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। আমরা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো যার মাধ্যমে এদেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা মনে করি তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীতে এই দেশের নেতৃত্ব দিবে। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আহতদের সহায়তা প্রদান ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি খুনিরা এখানো অধরা। খুনিরা পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। নতুন বাংলাদেশে পতিত খুনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না।
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল বার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









