পঞ্চগড়ের বোদায় প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

‘তারুণ্যের উৎসব, ফুটবলের জয়গান।’ এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপুটি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁঞা শাহীন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার, মো. সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি যায়গায় এসে শেষ হয়। পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপুটি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই বিপ্লবের ডকুমেন্টরী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনিন, ইথুন বাবু, মৌসুমি হামিদ, সিমা সরকার ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় হাজার হাজার সংগীত পিপাসু দর্শক সংগীত উপভোগ করেন।

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like