ফরিদগঞ্জে বিক্রয় হচ্ছে শেয়ালের মাংস : মুচলেকায় মুক্তি

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
শিয়ালের মাংসে মেলে রোগের উপকারিতা, এমন ধারনা থেকেই শিয়াল জবাই করে মাংস বিক্রি করতে গিয়ে প্রশাসনের নজরে পড়ে মুচলেকা দিয়ে মুক্তিও মেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে। খলিল মিয়া ওই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে খলীল নামের ঐ ব্যাক্তিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া তার কার্যালয়ে নিয়ে আসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়ে ইউএনওকে জানিয়েছেন।

দরিদ্র দিনমজুর খলিল মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, আমি মানুষের কামলা দিয়ে খাই। মুরুব্বিরা বলছে শিয়ালের মাংস খেলে বাত ব্যাথাসহ নানান রোগের উপকার হয়। তাই কিছু টাকা জোগাড় করতে পারবো চিন্তায় এমনটা করেছিলাম। জীবনে আর কোনো দিন এমন কাজ করবো না। কেউ যদি করে তাহলে আমি তাদেরকে আইনের আওতায় আনতে সহায়তা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইত্তেফাককে বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। লিখিত অঙ্গিকারের ভিত্তিতে খলিল মিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like