বগুড়া আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহঙ্গীর উপজেলার চকবাড়িয় গ্রামের তাছের আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় চাঁপাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছেন আদমদিঘী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তরকৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

 7 সর্বমোট পড়েছেন , 7 আজ পড়েছেন

শেয়ার করুন

You might like