ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো এইচটিআই

ডেস্ক রিপোর্ট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এইচটিআই এর সদস্যরা রাত ১০:০০ টার মধ্যেই শহরের সিন্ডবি মোড়ে এসে সমবেত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিসের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

এসময় এইচটিআই এর উপদেষ্টা পরিষদের সদস্য মু. রেজা হাসান, আলিফ, উজ্জ্বল আলী এবং সংগঠনের সদস্য মাহিম, আব্দুল্লাহ আল সাইফ, মৃদুলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like