হোসেনপুরে সাড়ে ১৪ কোটি টাকার কাজ অসমাপ্ত রেখে আওয়ামী ঠিকাদার আলম উধাও

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা ও ব্রীজের কাজ বাকী রেখে ঠিকাদার আলম কনস্ট্রাকশন উধাও হয়ে গেছে। জানাযায়, বিগত ২০২১ সালের ২১ মার্চ ডি.ডি.আই. আর ডব্লিউ এস.পি প্রকল্পের আওতায় উপজেলার জিনারী ইউপি হেড কোয়াটার থেকে গোবিন্দপুর চৌরাস্তা বাজার রোড পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা প্রসস্ত করন ও শক্তিশারী করনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার ঠিকাদারী ক্ষমতাবলে পেয়ে যায় কিশোরগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের চেয়ারম্যানের ভাইয়ের প্রতিষ্ঠান আলম কনস্ট্রাকশন।

যা চুক্তি অনুযায়ী কাজ সমাপ্ত করার কথা ছিল ২০২২ সালের ৩০ মার্চের মধ্যে। চুক্তির মেয়াদুর্ত্তীনের পরেও ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলায় এখনো কাজ শেষ না করায় জনদুর্ভোগ পুহাতে হচ্ছে। রাস্তাটি জেলা শহরে যাতায়ত সহ পাশ^বর্তী গফরগাঁও এবং নান্দাইল উপজেলার যানবাহন চলাচলের একমাত্র পথ। এ ছাড়াও হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা তথা হোসেনপুর টু ঢাকা রোডে নরসুন্দা নদীর উপর কাওনা ব্রীজ নির্মান প্রকল্পটি একই ঠিকাদার দীর্ঘ ৪ বছর সময় নিয়ে অনিয়ম দুর্নীতিতে সমাপ্ত করলেও এখনো ব্রীজের পাশর্^ রাস্তা নির্মানের কাজ অসমাপ্ত রয়েছে।

একাধিক বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেও খুনি হাসিনা সরকারের মদদ পুষ্ট হয়ে ক্ষমতার দাপটে ৪ বছরেও রাস্তার কাজ সমাপ্ত করেনি। এলাকাবাসী বিলম্বের প্রতিবাদ করলে উল্টো তাকে পুলিশের মিথ্যা হয়রানীর স্বীকার হতে হয়েছে। গত ৫ আগষ্টে সৈরাচার সরকার পতনের পর থেকে আওয়ামী ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় রাস্তা ও অবশিষ্ট ব্রীজের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

উপজেলার মেছেড়া গ্রামের মোশারফ হোসেন, গাবরগাও গ্রামের সেকান্দর আলী, কাওনা গ্রামের জুলহাস মিয়া ও বজলু ভান্ডারীসহ অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজটি ৪ বছর ধরে ফেলে রাখায় জনগনের চলাচলের অসুবিধাসহ প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারন পথচারী।

এ যেন দায়ছাড়া দেখার কেউ নেই। গত ২০২৪ সালে কাওনা ব্রীজে সিএনজি খাদে পড়ে দুর্ঘটানার স্বীকার হয়ে ২ জন নিহত হয়েছে। এ বিষয়ে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মুর্শেদ জানান, অবশিষ্ট কাজ কবে নাগাদ সমাপ্ত করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক জরুরী ভিত্তিতে উবর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সর্বোচ্ছ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে।

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like