ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণ ও সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ ব্যুরো: বায়ান্নের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া একই সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বায়ান্নের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন শেষে আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেন। পরে সভাপতির অনুমতি ক্রমে সংগঠনের সদস্যরা দেশ ও মানুষের স্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেন। এছাড়াও আগামী ১৫ মার্চ (শনিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলের দিন ধার্য করা ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের মর্যাদা রক্ষা, সঠিক সংবাদ পরিবেশন ও সরকারী দপ্তরগুলোর দূনীর্তির বিষয়ে সাংবাদিকদের সজাগ দৃষ্টি দিতে বলা হয়েছে। ববস্তুনিষ্ঠ সংবাদ, ও জন ও গণমানুষের কল্যাণ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের উপরও বিশেষ ভাবে আলোকপাত করা হয়েছে। সাংবাদিকদের নৈতিক চরিত্র অক্ষুন্ন রাখতে হবে। সার্বিক দিক নজরে রেখে নিউজ করতে বলা হয়েছে। বক্তব্যে অংশ গ্রহণ করেন , আবু হেনা মোস্তফা কামাল, এমকে মানিক পাঠান, এসএম মো:মিজানুর রহমান, জাহিদ, শিমুল হাসান, আনিছুর রহমান সুজন, বারাকাত, মো:মহিউদ্দিন প্রমূখ।

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like