বগুড়া জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এখানে বগুড়া জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান রবিবার দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ড্যানিয়েল তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি হোসনা আফরোজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি আযিযুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, সিজিল সার্জন প্রতিনিধি ডাঃ মোঃ আসাদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দু উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় ।

পরে ক্রীড়াা মশাল প্রজ্জ্বলন করা হয়। এর পরেই প্যারেড পরিচালনা হয়। প্যারেড পরিচালনা করেন দশম শ্রেণীর ছাত্র সুলতান মাহমুদ পরশ। মার্চ পাস্ট এ বিএনসিসি, স্কাউট, রেড-ক্রিসেন্ট, ক্রিড়াদল এবং বাদক-দল অংশগ্রহন করে। প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, খেলাধুলা শৃংখলা শেখায়। খেলাধুলার সাফলতায় শুধু ব্যক্তির পরিচয়ই বহন করে না, তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে।

এই স্কুলের যেসব প্রাক্তন ছাত্র ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাঁদের কথা আমরা বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে শোনাতে পারি। যা তাদেরকে উজ্জীবিত করবে। তাছাড়া খেলাধুলা মাদক ও অন্যান্য অপকর্ম থেকে সবাইকে দূরে রাখে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে দেশকেও নেতৃত্ব দেবে তারা। নিজের জীবন ও জাতিকে নিরাপদ করবে।

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রোববার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like