

নাবিল শাহরিয়ার নাহিদ, টাঙ্গাইল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্থানীয় নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের পরিবর্তন করতে হলে সংসদ প্রয়োজন। আর সংসদের জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন। তবে বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না, যেতে পছন্দ করে না।

রোববার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বর্তমান সরকারের সংস্কার বিষয়ে বলেন, সংস্কার খায় না মাথায় দেয়, শুধু বলেন সংস্কার? দেশ সংস্কার করেছে জিয়াউর রহমান, জিয়াউর রহমান বাড়ি বাড়ি গেছে, খালেদা জিয়া মাইলের পর মাইল হেটে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই দেশ সংস্কার এক মাত্র বেশি করেছে বিএনপি। যুবকদের জন্য যুব মন্ত্রণালয় করেছে বিএনপি, মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় করেছে বিএনপি, প্রবাসী কল্যান মন্ত্রণালয় করেছে বিএনপি। সব গুলো কল্যাণকর কাজ করেছে বিএনপি। দেশে প্রথম সংস্কারের জন্য ঘোষণা দেন দেশনেত্রী খালেদা জিয়া। ৩১ দফার মধ্যে সংস্কার রয়েছে। বিএনপি জোর করে ক্ষমতায় যায়না, শুনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে পারে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কোন নেতাকর্মী যদি কাউকে অত্যাচার ও নীপিড়ন করে তাহলে আপনারা জানাবেন আমি যথাযথ ব্যবস্থা করবো।
এ সময় তিনি বলেন, ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে, অসংখ্য খুন করেছে, গুম করেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪১৮ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি এক দফা আন্দোলন শুরু করেছি। আমরা স্বৈরাচার পতন করেছি।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে চিনি বিদেশে রপ্তানি করা হতো। পাটের সুদিন ছিলো। বর্তমান সময়ে পাটের দুর্দিনের পাশাপাাশি চিনিও বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে।
সংবর্ধিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগালের বাইরে চলে গেলেও বর্তমান সরকার সেটি সামাল দিতে পারছে না। সংস্কার সংস্কার খেলা বন্ধ করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। দ্রুত রোড ম্যাপ ঘোষণা করুনতিনি বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিলো, কি রকম ভয়াবহ নির্যাতন করেছে যারা আপনারা দেখেন নাই তারা বুঝবেন না। কি ভয়াবহ নির্যাতন আমাদের উপর করেছে। আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম তারপরেও আমার উপর নির্যাতন চালায়। ড্রিল মেশিন দিয়ে তারা অনেক নেতার পায়ের হাঁটু ও পিঠ ছিদ্র করে দিতো। আমাদেরকে কনডম সেলে নিয়ে নির্যাতন করা হতো। একটি কথা বলতে চাই অত্যাচারীদেরকে কখনো আল্লাহ ক্ষমা করেননি শেখ হাসিনাকেও ক্ষমা করবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিলো সব আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে। ইদানিং ভারতের মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা অপ্যপচার চালাচ্ছে তাই বলতে চাই আমি কখনো হিন্দুদের ক্ষতি করিনাই। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আওয়াম লীগ সন্ত্রাসীর রাজত্ব তৈরি করেছিলো এই দেশকে। কিন্তু জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাসীতে বিশ্বাস করে না। শেখ হাসিনা আমাকে ফাসি দিয়েছিলো কখনো কল্পনা করি নাই আবার ফিরে আসবো। আগের সালাম পিন্টু নেই কারণ সালাম পিন্টুকে শেখ হাসিনা মেরে ফেলেছে আজকের সালাম পিন্টু জিয়াউর রহমানের সালাম পিন্টু, তারেক রহমানের সালাম পিন্টু।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ৫ আগষ্টের পর বলেছিলাম বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু ভেবেছিলাম আর রাজপথে নামতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয় এই সরকারও সেই পথেই হাঁটছে। বিগত দিনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভেবেছিলাম আমরা যে অধিকারের জন্য এউ গণঅভ্যুত্থানে অংশ হয়েছিলাম, সেই আশা আকাঙ্খা শেষ হয়েছে। খুনি হাসিনা যেমন বলতেন আগে উন্নয়ন পরে নির্বাচন। ঠিক তেমনি এই সরকার বলে বেড়ায় আগে সংস্কার পরে নির্বাচন। তার গণতন্ত্রের কথা ভাবে না, জনগনের কথা ভাবে না। সারাদেশে এখন ডাকাতি হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, ট্রেনে ডাকাতি হচ্ছে, আগেই বলেছি দেশে শৃঙ্খলা ফেরাতে হলে অবশ্যই নির্বাচন দরকার।
ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ফখরুদ্দীন ময়নুল ইসলানের মতো করে বিদায় দিতে চাইনা, আপনি সম্মানিত ব্যক্তি নোবেল জয়ী আপনাকে সম্মানে বিদায় দিতে চাই। যে বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়েছেন। সে জন্য জাতীয় নির্বাচনের জন্য আগামী আগস্টে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচনের ভোট গ্রহণের ঘোষনা করেন।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নেতা কর্মীরা আব্দুস সালাম পিন্টুকে উষ্ণ সংবর্ধনা দেন।
এ অনুষ্ঠানে জেলা, শহর, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহযোগি অঙ্গসংঠনের ১৫ সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর একুশে গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর গত ৫ আগষ্ট সরকার পতন হলে একুশে গ্রেনেড হামলা মামলায় খালাস পায় আব্দুস সালাম পিন্টু। রোববার প্রথম টাঙ্গাইলে আসলে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর








