বগুড়ায় ছিনতাইকারীর দায়ের কোপে গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি :

বগুড়া সদরের সাবগ্রাম হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান (৫৬) ছিনতাইকারীর রামদা’র কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি সাবগ্রাম দক্ষিণপাড়ার আলহাজ্ব মো:ছইম উদ্দীনের পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ভাই,বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানাগেছে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাবগ্রাম হাটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান (মুদি দোকান) ব্যবসা শেষে রাত ১০:১৫মি: দোকান বন্ধ করে সাবগ্রাম দক্ষিণপাড়ায় তার নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এ সময় তার বাড়ির অতি নিকটে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার নিকটে থাকা ২ লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথায় রামদা দিয়ে কোপ দেয়। তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন ও এলাকাবাসী খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। এবং পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

শজিমেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার কোন উন্নতি না হলে তাকে আবারও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবগ্রাম হাট ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সাবগ্রাম হাটের ব্যবসায়ী নেতা ও মৃত আনিসুর রহমানের বড় ভাই মোঃ ওয়াহাব রহমান জানান আমার ভাই খুব নিরীহ ও সাদা মনের মানুষ ছিলেন। কারো সঙ্গে তার কোন শত্রুতা ছিল না। কেন তার উপর আক্রমণ করা হলো বুঝতে পারছি না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আগামীকাল বুধবার সাবগ্রাম দক্ষিণপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রকাশ : বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like