কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বেলাল হোসেনের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার সরকারের সভাপতিত্বে  কোরআন তেলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর জামাত ইসলামের আমির বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা সালাউদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সফি আহমেদ।

বিদ্যালয়ের পক্ষ থেকে  সহকারী প্রধান শিক্ষক নেছার আহমেদ ,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রধান। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নাফিজা আক্তার ও খাদিজা আক্তার।

সাবেক দাতা সদস্য মোবারক হোসেন বেপারী। সাবেক অভিভাবক প্রতিনিধি আলমাস প্রদান। ৪ নং ওয়ার্ড জমায়েত ইসলামের সভাপতি হাবিবুর রহমান লাভুল হাজী। নারায়ণপুর পৌর যুবদল নেতা মামুন প্রধান। চার নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আল আমিন হাজী। উপস্থিত ছিলেন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন।

আরিফুল ইসলাম  শান্ত-এমআরআর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like