

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে রমজানকে উপলক্ষ্য করে গরুর গোশতে একশত টাকা বৃদ্ধি করে সাড়ে ৭‘শ টাকা কেজিতে হাঁড়সহ বিক্রি করা হচ্ছে। লেবুতে অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়ে ১৫/২০ টাকা পিছ বিক্রি হচ্ছে। অপরদিকে বাজারে সয়াবিনের সংকট চরমে এসে ঠেঁকেছে। আদা ৯০/১০০টাকা, সিসিংঙ্গা৪০ টাকা, সিম ৫০ টাকা, দুন্দুল ৫০ টাকা পেঁপে ৩৫ টাকা, টমেটো ১৫ টাকা, কুমড়া ৩০/৩৫ টাকা ,সিমের বীচি ৯০/১০০টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের মধ্যে তেলাপী ২‘শ ১০ টাকা , পাবদা ৪‘শ টাকা, পাঙ্গাস ১‘শ ৭০ টাকা, সিং ৪‘শ ৫০ থেকে ৬‘শ টাকা, ইলিশ ১২‘শ টাকা, কাতল সাড়ে ৩‘শ টাকা, রুই সাড়ে ৩‘শ , মলা ২‘শ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুরগীর বাজারও বেড়েই চলছে, সাদা বয়লার ১‘শ ৯০ টাকা, কক ২‘শ ৭০/৮০টাকা , লেয়ার ৩‘শ ৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, খাসী ১৩‘শ টাকা ও বকরি ১১‘শ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ কেজি ৪০/৪২, রসূন কেজি ১‘শ২০, শসা কেজি ৪০/৪৫ টাকা, গাজর ২৫ টাকা, আলু ২০ টাকা, মরিছ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একই পন্য দোকান ভেদে বিভিন্ন দামেও বিক্রি হচ্ছে। কাঁচা বাজরের আড়ৎ মালিক মোস্তফা ও নয়ন সত্যতা স্বীকার করে জানান, একই দিনের কেনা পণ্যের দাম দিনের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন হওয়ার কথা । তাছাড়া খুচরা বিক্রেতাদের নিয়ে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ফলে খুচরা বিক্রেতারা অনেকটা জিম্মি হয়ে পড়েছে। গোশত বিক্রেতা কাউসার ও আনিছ মিয়া জানান, গরুর দাম বৃদ্ধি পাওয়ায় গোশত কেজি পিছু একশত টাকা বৃদ্ধি করতে হয়েছে।
সয়াবিন সংকট নিয়ে মুদী দোকানী মোঃ রহমতউল্যা জানান, সয়াবিন কিনতে হলে, অন্য কয়েকটি পন্য বাধ্যতা মূলক ক্রয় করতে হয়। ফলে দোকানীদের সয়াবিন তেল বেচা-বিক্রির প্রতি অনিহা চলছে। বাজার মনিটরিং সঠিকভাবে জোরদার করতে সচেতন নাগরিকরা দাবী জানান। মাহে রমজানের শুরুতেই বাজারে অস্বাভাবিক দাম বাড়তে শুরু করেছে।
ক্রেতা সাধারণের মধ্যে সংবাদ কর্মী আল আমিন, শিক্ষক শাহজাহান, কৃষক রেজু মুন্সী, অটো চালক জসিমউদ্দিন, পল্লী চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেনসহ অনেকেই জানান, নিয়মিত বাজার মনিটরিং ও আড়ৎগুলুতে নিয়ম মেনে চলা দরকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
প্রকাশ : শনিবার, ০১ মার্চ ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








