

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় রাজনৈতিক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে শেরপুর উপজেলার খন্দকারটোলা এবং গাড়ীদহ ফুলবাড়ি-মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম সাইফুল ইসলাম এবং তাজুল ইসলাম কিরণ। এদের মধ্যে সাইফুল ইসলাম উপজেলার আদম জামুর গ্রামের মৃত ইশারতুল্লার ছেলে ও শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ : সোমবার, ০৩ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











