পঞ্চগড়ে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ও পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সংক্রান্ত সভার প্রেক্ষিতে সিদ্ধান্তের প্রতিবাদে ও ইট ভাটা বন্ধ না করার জন্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা ইটভাটা মালিকপক্ষ ও শ্রমিকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পঞ্চগড় পৌর শহরের মিলগেট বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে ইট ভাটার মালিক ও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন।

পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইটভাটা মালিক ও শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।

এসময় পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক নুর মো শাহীন ইবনে ইমান, ভাটা শ্রমিক রবিউল ইসলাম, হাবিব অন্তত রায় প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ইট ভাটা গুলোর প্রায় দুই সহস্রাধিক শ্রমিক ও মালিক এসময় উপস্থিত ছিলেন।

পরে ভাটা মালিকেরা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী স্মারকলিপি গ্রহন করেন।

প্রকাশ : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like