সাতক্ষীরার পিপি অফিস দুনীতিমুক্ত রাখতে যা করলেন পিপি অ্যাড. আব্দুস সাত্তার

রনজিৎ বর্মন :

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি,পি) অ্যাড শেখ আব্দুস সাত্তার তিনি তার সাতক্ষীরা জজ কোর্টের পি,পি অফিসের কার্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে বা কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকল স্টাফদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন।

জনগণ ও সাধারণ বিচার প্রার্থীদের কে অবগতি করার জন্য তিনি ৪ মার্চ মঙ্গলবার বেলা ১ টার সময় তার কার্যালয় দুর্নীতিমুক্ত রাখার জন্য অফিসের দরজায় ‘সাতক্ষীরা পিপি অফিসে কেউ কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না। কেউ তার নাম ব্যবহার করে কোন প্রকার অর্থ দাবি করলে তাকে জানানোর কথা  বলেন(পিপিকে) ।  এমন লেখা পোস্টার পি,পি শেখ আব্দুর সাত্তারকে নিজে হাতে দেয়ালে বা দরজায় মারতে দেখা যায়।

এ বিষয়ে পিপি শেখ আব্দুস সাত্তার জানান  সাতক্ষীরা জজ আদালতে পিপি নিয়োগ হওয়ার পর থেকে তিনি কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেননি। কোন আসামির পক্ষের দ্বারা আমি প্রভাবিত হননি। তিনি বলেন যতদিন এই দায়িত্বে থাকবেন তাহাকে  কেউ কোনভাবেই প্রভাবিত করতে পারবেন না এবং তার অফিস স্টাফদেরকে দুর্নীতিমুক্ত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি করে দিয়েছেন বলে জানান।

তিনি আরো বলেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য সাতক্ষীরায় সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা চান।

প্রকাশ : বুধবার, ০৫ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like