এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৪ টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজুল হক ফয়েজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নাসির খান, আল-আরাফা জামে মসজিদের সভাপতি মোঃ মনির মিজি, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য খাজা আহমেদ প্রমূখ।

বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বদিউজ্জামান শিপন তালুকদার, মোঃ আজিজুর রহমান, মিস সুমি আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী মিজি, সিনিয়র শিক্ষক আঃ মান্নান, বিশ্বজিৎ দাস, জুতিষ চন্দ্র প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এস এস সি পরীক্ষার্থী পরী বিবি। উল্লেখ্য এই বছর এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৬৭ জন শিক্ষার্থী। আলোচনা সভা ও বিদায় অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল আল মামুন।

প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like