কর্মীদের সম্মানে মনোহরদী পৌরসভার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদীদ নরসিংদী।
জামায়াতে ইসলামী একটি দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায় নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী জেনারেল ,বেলাব ও মনোহরদী-০৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম ।সাবেক ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ ও সাবেক প্যানেল মেয়র।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায় উল্লেখ করে নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ,যোগ্য, দক্ষ নেতৃত্ব। যার দৃষ্টান্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ। যেই দলের আমীর ও সেক্রেটারী তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেনি। যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।

শুক্রবার(০৭ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী পৌরসভার উদ্যোগ উপজেলা জামায়েত অফিসে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্যে মনোহরদী উপজেলা দক্ষিন আমির মাওলানা মোঃ সানাউল্লাহ বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৃটিশদের ২০০ বছরের শাসন-শোষন থেকে মুক্ত হয়ে ও স্বাধীনতা পাইনি। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে কমীদের ভূমিকা প্রশংসনীয় করেন।

মনোহরদী পেীরসভার আমির ও মেয়রপ্রাথী মোঃ আসাদুজ্জামান নুর (সিনিয়র সাংবাদিক) বলেন ১৯৭১ সালে পাকিস্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ ২০২৪ সালে ২য় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতাও ৫/৬ মাসের ব্যবধানে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে হয়। যেই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে সব দলকে বুঝতে হবে ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না।

এছাড়া উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী পৌরসভার সকল ওয়ার্ড আমির মোঃ মিজানুর রহমান ,মাওলানা মোঃ আবুল কাশেম,মোঃ বোরহান উদ্দীন,মোঃ জাহাঙ্গীর আলম মোঃ মজিবুল্লাহ,মোঃ ওসমান ,মোঃ আবুল হোসেন ,মোঃ মহিউদ্দীন, মাওলানা মোঃ ফিরোজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like