বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আশিকাটি ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধঃ

অদ্য ৮ মার্চ,২০২৫খ্রিঃ (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আশিকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আশিকাটি ইউনিয়নের আমীর মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনা মোঃ আসিফ মাহমুদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব এ্যাডভোকেট শাহজাহান মিয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে আল্লাহ আমাদের তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছেন। তাই ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যা সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সমাজে ন্যায়বিচার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায় মোননিত আশিকাটি ইউনিয়ন চেয়াম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা মোঃ উজ্জল হোসেন উৎপল, ইউনিয়ন সহ সভাপতি, মাওলানা নাসির উদ্দিন, মোঃ গিয়াশ উদ্দিন (শামীম) প্রমখ।

এই ইফতার মাহফিলে আশিকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

প্রকাশ : শনিবার, ০৮ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like