চরভদ্রাসনে বসন্তের আবহাওয়ায় উঁকি মারছে শিমুল ফুল

ফরিদপুর জেলা প্রতিনিধি-

শীত কেটে শুরু হয়েছে বসন্ত। চলছে ফালগুন মাস। চারিদিকে মৃদ আবহাওয়া। এই বসন্তের আবহাওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ও রাস্তার পাশে উঁকি মারছে শিমুল ফুল। ফুলের উপর আনন্দে মাতোয়ারা দেশীয় পাখিরা।

গ্রামের মাথার উপর দিয়ে লাল ফুল চোখে পড়ে মন প্রফুল্ল হয়ে ওঠছে মানুষের। ছোট ও বড় শিমুল গাছে রয়েছে লাল রঙয়ের ফুল। এই লাল ফুল থেকে বের হবে শিমুল ফল। আর শিমুল ফল থেকে তৈরি হবে তুলা। যে তুলা বর্তমান দেশের জনপ্রিয় শিমুল তুলা হিসেবে পরিচিতি। শিমুল তুলা থেকে তৈরি হবে বালিশ, লেপ ও তোষক সহ নানান ধরনের ব্যবহারিক জিনিস।

জানা যায়, অন্যান্য গাছের ভীড়ে শিমুল গাছ আগের চেয়ে অনেক কমে গেছে। কারণ এই শিমুল গাছের কাঠ থেকে দীর্ঘ মেয়াদী কোন জিনিস তৈরি হয় না। মানুষের প্রয়োজনে শুধু তুলাটা বেশি ব্যবহার হয়ে থাকে। সেজন্য এই গাছের গুরুত্ব নেই তেমন। তাই বাড়িতে, রাস্তার পাশে বেড়ে ওঠা গাছগুলোই লাল ফুলে উঁকি দিয়ে মনে করিয়ে দেয় শিমুল ফুলের কথা। এ যে এক চির চেনা গ্রাম বাংলার রুপ।

প্রকাশ : রোব বার, ০৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like