এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপ শাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সোমবার সকালে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড দক্ষিণ তরচন্ডিপুর এলাকার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।

আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে অর্ধশত মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম আলমগীর, আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার কর্মকর্তা আরিফুল ইসলাম ও আকাশ দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রকাশ : সোমবার, ১০ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like