

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনী, পুলিশসহ যৌথবাহিনী মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) দুপুরে পৌর শহরে সড়কের উপর অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে। এসময় অবৈধ পার্কিং, অবৈধ পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর জাহিদ হাসান, সেনাবাহিনী লে: নাঈম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, বাজার ব্যবাসয়ী কমিটির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











