শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে কামাল মিজি আলোচনায়

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির ত্রী-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি নাম ফের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছে। আগামী ১৩ই মার্চ ২০২৫ তারিখে শাহমাহমুদপুর ইউনিয়নে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রী-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম নতুন মেয়াদের জন্য ঘোষনা করা হবে। এ সম্মেলনে বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজির নাম মানুষের মুখে মুখে।

কামাল মিজি একজন ক্লিন ইমেজ ও সাদা হাস্যউজ্জ্বল মনের মানুষ। তিনি দীর্ঘদিন যাবত শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কামাল মিজি বিগত দিনে ফ্যাসিস্ট সরকার দ্বারা কারা বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। ইউনিয়ন বিএনপি’র দুর্দিনে সকল আন্দোলন সংগ্রামে, অগ্রণী ভূমিকা পালন করেছেন। শারীরিক,আর্থিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কামাল মিজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়ন করা হবে এটাই ইউনিয়ন বিএনপির সমর্থীত নেতাদের দাবি বলে জানিয়েছেন।

এজন্য জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর হাইমচর মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকসহ সদর উপজেলার নের্তৃবৃন্দের প্রতি কামাল মিজিকে ফের সাধারণ সম্পাদক হিসেবে রাখার জন্য ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ অনুরোধ জানিয়েছে।

প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like