মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ মালামাল উদ্ধার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১২ মার্চ ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়ীতে ডাকাতির ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

এবিষয়ে বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি এক কুয়েত প্রবাসী, ১ মার্চ এক মালয়েশিয়া প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর কচুয়া উপজেলার আব্দুল হান্নান, লক্ষ্মীপুর রায়পুর উপজেলার শরীফ হোসেন, কুমিল্লা চান্দিনার আলাউদ্দিন ও নজরুল ইসলাম।

এসময় লুট করা টাকা, মালামালসহ বেশ কিছু দেশিয় অস্ত্র ও ডাকারিত সরঞ্জামাদি একটি পিকআপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানার মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাশেদ, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রকাশ : বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like